February 24, 2026, 12:12 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
মেহেরপুর সদর থানা চত্বরে বোমা বিস্ফোরণ, আহত ২

মেহেরপুর সদর থানা চত্বরে বোমা বিস্ফোরণ, আহত ২

নিউজ ডেস্ক

মেহেরপুর সদর থানা চত্বরে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। এ সময় সাঈদ (১১) ও রুবেল (১২) নামের দুই শিশু আহত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর থানার মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর পরই আহত দুই শিশুকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে সাঈদের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাঈদ শহরের থানা পাড়ার নাসিম উদ্দিনের ছেলে এবং রুবেল সদর উপজেলার গোভিপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসাইন জানান, সকালে শিশুরা থানা চত্বরে খেলতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বোমা কুড়িয়ে পায়। জড়ানো প্লাস্টিকের টেপ খুলতে গিয়ে বোমাটির বিস্ফোরণ ঘটে। এ সময় বোমার বিস্ফোরণে সাঈদ ও রুবেল নামের দুই শিশু আহত হয়। স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সাঈদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

থানা চত্বরের ভেতরে কিভাবে বোমাটি গেল বা কে বোমাটি রাখলো- সে সম্পর্কে কিছুই জানাতে পারেননি অতিরিক্ত পুলিশ সুপার। তবে তিনি বললেন, বোমা বিস্ফোরণের জায়গা পরিদর্শন করা হয়েছে। আলামতও সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.