February 24, 2026, 2:52 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদন্ড

শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে এক মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর তীরে এ অভিযান চালানো হয়।দন্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে ওসিম (২৮), নরেন্দ্রপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে সাহাবুল হোসেন (২৭), শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর গ্রামের সম্ভু আলীর ছেলে রাজু (৩৪) ও নারায়ণপুর গ্রামের আবদুল আওয়ালের ছেলে মেহেদী হোসেন (২৩)।ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, পদ্মা নদীর তীর থেকে অবৈধভাবে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা বালু উত্তোলন করছে- এমন সংবাদের ভিত্তিতে সকালে পদ্মা নদীর ৬ নম্বর বাঁধ এলাকায় অভিযান চালিয়ে ট্রাক্টরসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়।এসময় প্রত্যেককে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.