February 24, 2026, 12:05 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
চট্টগ্রামে অক্সিজেন প্ল্যান্টে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫

চট্টগ্রামে অক্সিজেন প্ল্যান্টে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫

নিউজ ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে কদমরসুল এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে দগ্ধ ৫ জন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

বিস্ফোরণে আশপাশে কয়েক কিলোমিটার এলাকা কেঁপে উঠেছে। ‘সীমা অক্সিজেন লিমিটেড’ নামে একটি কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। হতাহত ব্যক্তিদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের সময় আশেপাশের কয়েকটি কারখানা ও বাড়িঘরের জানালার গ্লাস ভেঙে যায় বলে জানা গেছে।

গত বছরের ৪ জুন রাতে ওই একই এলাকার বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত ও দুই শতাধিক লোক আহত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.