February 24, 2026, 12:07 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
গোদাগাড়ীতে ৮ টি স্বর্ণের বারসহ একজন আটক

গোদাগাড়ীতে ৮ টি স্বর্ণের বারসহ একজন আটক

গোদাগাড়ী: শনিবার বেলা ১২ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী সরকারি কলেজ গেটের সামনে চেকপোস্ট বসায় মাদক দ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ থেকে অটোরিস্কা যোগে এক ব্যক্তি স্বর্ণের বারসহ নিয়ে আসছে গোদাগাড়ীর উদ্দেশ্যে পথে অটোতে তল্লাশির সময় ৮ টি স্বর্ণের বারসহ কামরুজ্জামান বাবু (২৭), নামের একজনকে আটক করে পুলিশের কাছে খবর দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

আটক কামরুজ্জামান চাঁপাই নবাবগঞ্জ সদর থানার বকচর এলাকার আব্দুল মান্নানের ছেলে।

গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম বলেন, আটকের পর আসামীকে জিজ্ঞেসাবাদ করলে জানায় , আসামী কামরুজ্জামান গোদাগাড়ী উপজেলায় আব্দুল বাশির নামের কাউকে এই স্বর্ণের বার গুলো দিতে এসেছিলেন। তবে এই স্বর্ণের বার উদ্ধারের সময় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার সহকারি কমিশনার (ভুমি) সবুজ হাসান। স্বর্ণের বার গুলোর মালিক সম্পর্কে সুনির্দিষ্ট কোন পাওয়া যায়নি।

ওসি আরও জানায়, আসামী ও স্বর্ণ বার আমাদের হেফাজতে আছে। স্বর্ণের বার গুলোর মালিক সম্পর্কে জানতে আসামীকে জিজ্ঞেসাবাদ চলছে, তদন্তের স্বার্থে আপাতত স্বর্ণ মালিকের নাম প্রকাশ করা যাচ্ছেনা।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.