February 23, 2026, 5:09 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
রাজনীতিতে অক্ষয় কুমার!

রাজনীতিতে অক্ষয় কুমার!

বিনোদন ডেস্ক: অক্ষয় কুমার(Akshay Kumar) কী রাজনীতিতে যোগদান করছেন? এই প্রশ্নেই উত্তাল তারকার ফ্যানেরা। কিন্তু কী বলছেন অভিনেতা নিজে? বিগত কয়েক বছর ধরে সামাজিক ও দেশাত্মবোধক ছবিতেই মনোনিবেশ করেছেন অভিনেতা। তাহলে কী এবার রাজনীতিতে যোগদান করতে চলেছেন অক্ষয়? লন্ডনের একটি অনুষ্ঠানে এই প্রসঙ্গে নিজের মত জানালেন অভিনেতা।

একটি বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। লন্ডনের পল মলে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই তাঁকে জিগ্গেস করা হয়, কবে রাজনীতিতে যোগদান করছেন অক্ষয়? উত্তরে অভিনেতার সাফ জবাব,’অভিনেতা হিসাবে আমি সিনেমা করেই খুশি। সামাজিক ইস্যু তুলে ধরতে যা যা করা সম্ভব তাই আমি করি। ১৫০-এর বেশি ছবি প্রযোজনা করে ফেলেছি। বছরের ৩-৪ ছবি আমার প্রযোজনায় মুক্তি পায়। আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে রক্ষা বন্ধন।

২০১৯ সালে একটি ইভেন্টে অক্ষয় সরাসরিই জানিয়ে দিয়েছিলেন যে, কখনই রাজনীতিতে যোগদান করবেন না তিনি। কিন্তু এবার সরাসরি না বলেননি অক্ষয়। তাহলে কি একটু হলেও সম্ভাবনা জিইয়ে রাখলেন অভিনেতা। আগামিদিনে রাজনীতিতে দেখা যাবে অক্ষয়কে? প্রশ্ন অনুরাগীদের মনে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.