February 24, 2026, 12:09 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
রাজশাহীতে ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা আটক

রাজশাহীতে ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে মহানগর ছাত্রলীগ নেতাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৫। আটককৃত ছাত্রলীগ নেতার নাম শাহেনশাহ সম্রাট(২৬)। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক। নগরীর শাহমখদুম থানার সাবেক তরুণ লীগের সভাপতি এবং বড়বনগ্রাম ভাড়ালিপাড়া এলাকার মোঃ জিল্লুর রহমান অরফে কাঠ জিল্লুর ছেলে।অপরজনের নাম কলম (২৮)। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ধানিয়ালগাছি এলাকার নুর ইসলামের ছেলে।

গতকাল সোমবার ৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে বড়বনগ্রাম ভাড়ালিপাড়া এলাকা থেকে ৮৫ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

মঙ্গলবার র‌্যাব-৫-এর ডেপুটি এসিটেন্ট ডিরেক্টর (ডিএডি) মোঃ ফকরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল শহরের বড়বনগ্রাম ভাড়ালিপাড়া এলাকায় একটি নিল রংয়ের এ্যাপাচী মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলটির পিছনে প্লাস্টিকের ব্যাগে ৮৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা উদ্ধার করা ফেনসিডিলগুলি বিক্রয়ের জন্য বহন করে নিয়ে যাচ্ছিলো বলে স্বীকার করে।তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা উদ্ধার করা ফেনসিডিলগুলি বিক্রয়ের জন্য বহন করে নিয়ে যাচ্ছিলো বলে স্বীকার করে। আটক ছাত্রলীগ নেতার বাবা জিল্লুর রহমান জানান, র‌্যাবের অভিযানে উদ্ধার ফেনসিডিলগুলি শিবগঞ্জ থেকে অভিনব কায়দায় মোটরসাইকেলে করে কাটাখালি থানাধীন টাংগন এলাকার জৈনক লিটনের কাছে নিয়ে যাওয়া হচ্ছিলো।

এর আগে লিটন আমার ছেলেকে ফোন দিয়ে বলে, এ্যাপাচী মোটরসাইকেলে কলম নামের এক ব্যক্তি আমার কাছে আসছে তার গাড়িতে উঠে চলে আসেন। তার মোটরসাইকেলে কি আছে আমার ছেলে তা জানতনা। তবে তিনি এটা স্বীকার করে বলেন, আমার ছেলে মাদকাসক্ত।দলীয় পরিচয়ের বিষয়ে জিল্লুর রহমান বলেন, তিনি নগরীর শাহমখদুম থানার সাবেক তরুণ লীগের সভাপতি। তার ছেলে সম্রাট রাজশাহী মহানগর ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক।তিনি আরও বলেন, আমার নামে মাদকের যে মামলা রয়েছে বর্তমানে উচ্চ আদালতের মাধ্যমে জামিনে আছি।

এছাড়া মাদকের ব্যবসা ছেড়ে বর্তমানে তিনি কাঠের ব্যবসা করছেন বলেও জানান জিল্লুর রহমান।এ ব্যাপারে মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন, বিষয়টি আমার জানা নাই। খোজ নিয়ে দেখতে হবে। তবে ঘটনা সঠিক হলে সাধরণ সম্পাদকের সাথে কথা বলে তার বিরুদ্ধে সাংগঠিনক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। আটককৃত আসামীদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আতদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.