February 24, 2026, 12:05 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ সভা

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে সাধারণ সভা ও কেমিস্টস্ সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত  শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৫০টি দেশে ওষুধ রপ্তানি করে। যদিও এসব ওষুদের বেশির ভাগ কাচামাল বিদেশ থেকে আমদানি করা হয়। আশা প্রত্যাশা করি সেদিন আর বেশি দূরে নয়, বাংলাদেশে ওষুধ কাচামাল তৈরি হবে এবং সেই কাচামাল থেকে দেশের সম্পূর্ণ ওষুধ তৈরি হবে। যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হবে। দেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে ওষুধ শিল্পও অনেক এগিয়ে যাবে।

মেয়র আরো বলেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সদস্যরা শুধু ব্যবসা নয়, মানুষের সেবাও করছেন। মানুষের বিপদে পাশে দাঁড়ান।

বিসিডিএস রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক আলহাজ্ব মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ শাহ্ জালাল।

সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক মোহাম্মদ আব্দুল হাই, কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম শাখার সভাপতি বাবু সমীর কান্তি সিকদার, পরিচালক কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও রংপুর শাখার সভাপতি মোঃ আব্দুল কাদের, পরিচালক কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও সিলেট শাখার সভাপতি মোঃময়নুল হক চৌধুরী, পরিচালক কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও ঢাকা মোহাম্মদপুরের ৩২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান-নুর-ইসরাম (রাষ্টন), পরিচালক কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও নওগাঁ শাখার সভাপতি মোঃ আতাউর রহমান, কেন্দ্রীয় পরিচালক ও কুমিল্লা শাখার সভাপতি মোঃ এনায়েত উল্লাহ্, কেন্দ্রীয় পরিচালক ও কুষ্টিয়া শাখার সভাপতি মোঃ রফিকুল আলম, কেন্দ্রীয় পরিচালক ও এমআরপি বাস্তবায়ক কমিটির আহবায়ক মোঃ আনোয়ার হোসেন মৃধা, কেন্দ্রীয় পরিচালক ও ঢাকা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকবাল লস্কর, কেন্দ্রীয় পরিচালক ও পাবনা শাখার সভাপতি এফ এম হুমায়ন কবির খোকন, সাধারণ সদস্য আব্দুল গাফ্ফার, রাজশাহী বিসিডিএস শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ আনসারুল হক খিচ্চু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.