February 23, 2026, 5:07 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
৫ ওয়াক্ত নামাজ পড়বা, জন্মদিনে পুত্রবধূকে ওমর সানীর উপদেশ

৫ ওয়াক্ত নামাজ পড়বা, জন্মদিনে পুত্রবধূকে ওমর সানীর উপদেশ

বিনোদন ডেস্ক: গত বছর একমাত্র ছেলে ফারদীন এহসান স্বাধীনকে বিয়ে করান তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী। ২০২১ সালের ২৬ মার্চ সাদিয়া রহমান আয়েশাকে বিয়ে করেন স্বাধীন।

মঙ্গলবার (২৮ জুন) মৌসুমী-ওমর সানীর পুত্রবধূর জন্মদিন। এদিনে তাকে বিশেষ বার্তা দিয়েছেন শ্বশুর ওমর সানী।

এই অভিনেতা ফেসবুকে বেশকিছু পারিবারিক ছবি শেয়ার করে লেখেন, ‘আয়েশা আমার বউমা আমার আরেকটা বাচ্চা। আলহামদুলিল্লাহ্‌, তোমার মত একটি মেয়ে আমার ছেলের বউ হিসেবে পেয়েছি।

মা আজকে তোমার জন্মদিন, আজকে আমার চাওয়া আল্লাহর কাছে- পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা স্বামীকে পড়াবা, আমাদের সংসার আগলে রাখবে, শত প্রতিকূলতার মাঝে আমার মায়ের ভূমিকায় অবতীর্ণ হবা। শুভ জন্মদিন আয়েশা। ’

সাদিয়া রহমান আয়েশা কুমিল্লার মেয়ে কিন্তু তার বেড়ে উঠা ও পড়াশোনা কানাডায়। সেখানে ফারদিনের সঙ্গে বন্ধুত্ব হয় তার। এরপর ভালোলাগা থেকে একে অপরকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেন।

বাবা-মায়ের মতো তারকা দম্পতির ছেলে ফারদিনও শোবিজের সঙ্গে যুক্ত। তিনি চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে। বেশ কয়েক বছর আগে ‘ডেসটিনেশন’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন তিনি। এতে অভিনয় করেছেন ওমর সানী।

 

আই:না

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.