February 24, 2026, 12:14 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
রাজশাহীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ৫৮ বোতল ফেন্সিডিল-সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)আটককৃত মেহেদী হাসান (৩০) রাজশাহী জেলার বাঘা থানার খাগড়াবাড়ীয়া গ্রামের আ: রাজ্জাকের ছেলে। সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের বাসিন্দা।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল রোববার (১২ মার্চ) রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক আরিফুল ইসলাম, এসআই নাদিম উদ্দীন ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার ছোটবনগ্রামে আসামি মেহেদীর বাড়িতে ফেন্সিডিল রয়েছে।উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের ঐ টিম বিকেলে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামে অভিযান পরিচালনা করে আসামি মেহেদীকে তার বাড়ি থেকে আটক করেন। এসময় আসামির কাছ থেকে ৫৮ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি জানায় উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো বিক্রয়ের জন্য সে তার কাছে রেখেছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.