February 24, 2026, 12:07 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
রাবির সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

রাবির সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় কাজ শুরু করেছে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা।মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুনে পুড়িয়ে দেওয়া স্থান পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন, কমিটির প্রধান রাবির উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, সদস্য সাবেক প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান, সহকারী প্রক্টর আরিফুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুর রশিদ সরকার ও সিন্ডিকেট সদস্য মো. শফিকুজ্জামান জোয়াদ্দার।তদন্ত কমিটির প্রধান অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, তারা সব ঘটনাস্থলগুলো পরিদর্শন করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ও আশপাশে ঘুরে দেখে তদন্ত কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলগুলো পরিদর্শন শেষে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেয়া হবে।এর আগে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রথমে তিন সদস্য থাকলেও পরে আরও দুই সদস্য বাড়ানো হয়। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ করছে।শনিবার (১১ মার্চ) রাবি সংলগ্ন বিনোদপুর বাজারে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে রাবির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়। সংঘর্ষের ঘটনায় পৃথক অজ্ঞাতনামা আসামী করে তিনটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, মতিহার থানা পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.