February 24, 2026, 12:14 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
সোনামসজিদ বন্দরে ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্সের প্রতিনিধি দল

সোনামসজিদ বন্দরে ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্সের প্রতিনিধি দল

শিবগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্সের ২৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সোনামসজিদ স্থলবন্দরে পৌঁছান তাঁরা।পরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের কনফারেন্স রুমে বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন এভিএম মোহাম্মদ কামরুল ইসলাম।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের উপদেষ্টা তপন কুমার চক্রবর্তী, সোনামসজিদ শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, সিওও শেখ সালাউদ্দিন, জেনারেল ম্যানেজার বেলাল হোসেন, পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি মোহাম্মদ আলিমুজ্জামান বকুল ও সিনিয়র ম্যানেজার টিপু সুলতানসহ অন্যরা।শেষে স্থলবন্দরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রতিনিধি দল।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.