February 24, 2026, 12:12 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
রাজশাহীতে ফিজিওথেরাপি পেশাজীবী পরিষদের বৈজ্ঞানিক সেমিনার

রাজশাহীতে ফিজিওথেরাপি পেশাজীবী পরিষদের বৈজ্ঞানিক সেমিনার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ‘বাতসহ যেকোন ব্যথায় ফিজিওথেরাপি ও আধুনিক বায়োলজিকস এর সমন্বিত চিকিৎসা’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ মার্চ) একটি রেস্তোরার কনফারেন্স রুমে জিসকা ফার্মাসিউটিক্যালস, ফিজিও কেয়ার ফিজিওথেরাপি সেন্টার (লক্ষ্মীপুর রাজশাহী) ও হুমায়রা ফিজিওথেরাপি সেন্টার কুষ্টিয়ার সৌজন্যে রাজশাহী ফিজিওথেরাপি পেশাজীবী পরিষদ এই বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকার বেটারলাইফ হাসপাতালের বাত বিভাগের প্রধান ও রাজশাহীর ল্যাবএইড ডায়াগনস্টিক এর কনসালটেন্ট বিশিষ্ট ইন্টার্নাল মেডিসিন ও বাতব্যথা বিশেষজ্ঞ ডা. মঞ্জুর এ খোদা। এসময় তিনি তার বক্তব্যে, যেকোন ধরনের আঘাতজনিত, প্রদাহ (বাত) জনিত ও বয়সজনিত ব্যাথা নিরাময়ে সমন্বিত চিকিৎসা পদ্ধতির সার্বিক বিষয় তুলে ধরেন।এসময় উপস্থিত ছিলেন ডা: সেলিনা জাহান (পিটি), ডা:ইসরাত জাহান রিনা (পিটি) , ডা: খাদিজা (পি টি), ডা: আবু হাসান (পিটি), ডা: আনোয়ারুল ইসলাম (পিটি), ডা: জিএম শামীম (পিটি) প্রমূখ।সেমিনারে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৩৫ জন ফিজিও অংশ নেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.