February 24, 2026, 12:07 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
রাজশাহীতে অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে অভিনব কায়দায় অস্ত্র বিক্রি করতে যাওয়ার পথে দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে চারটি ওয়ান শুটারগান, এক বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল ও নগদ আট হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) রাতে রাজশাহী নগরীর বেলপুকুর থানার বেলপুকুর রেলক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার (২১ মার্চ) র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত অস্ত্র কারাবারিরা হলো- রেজাউল করিম (৩৮) ও আবু রায়হান ওরফে তোঁতা (৩০)। রেজাউল করিম নাটোরের লালপুর উপজেলার শেরপাড়ার মৃত সেকেন্দার আলীর ছেলে ও তোঁতা একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, গ্রেপ্তার আসামিরা অস্ত্র বিক্রি করতে রাজশাহীর বিনোদপুরের দিকে যাচ্ছে। খবর পেয়ে র‌্যাব-৫ এর ওই টিমের আভিযানিক দল ঘটনাস্থলে অ্যাম্বুশে থাকে। এসময় মোটরসাইকেলে যাওয়ার পথে আসামিরা র‌্যাব সদস্যদের কাছে হাতেনাতে ধরা পরে।জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে চারটি ওয়ান শুটারগান ও এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় নগরীর বেলপুকুর থানায় আসামির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.