February 24, 2026, 12:12 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
দুর্গাপুরে শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা

দুর্গাপুরে শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর দুর্গাপুর কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় দুর্গাপুর কলেজের শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে কলেজ সভা কক্ষে তিনজন শিক্ষক ও একজন কর্মচারীকে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল আজিজ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্গাপুর কলেজের গভর্নিং বডির সভাপতি সোহেল রানা। অনুষ্ঠানে রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক জিয়াউল হক রতনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্গাপুর উপজেলা বিআরডিবি কর্মকর্তা সাইফুল ইসলাম, গভর্নিং বিডর সদস্য বেলাল হোসেন, আব্দুল জলিল।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকরা হলেন দুর্গাপুর কলেজের (ব্যবস্থাপনা) বিভাগের সহকারী অধ্যাপক এ,এম,এস হাসানুজ্জামন লাল্টু,(অর্থনীতি) বিভাগের সহকারী অধ্যাপক নুরুন্নাহার বেগম,(সহকারী লাইব্রেরিয়ান) আয়নাল হক ও অফিস সহায়ক নুরুল ইসলাম। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনায় অনুষ্ঠান শেষে তাদের হাতে কলেজের পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.