February 24, 2026, 2:49 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
শিবগঞ্জে মাদ্রাসায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শিবগঞ্জে মাদ্রাসায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শিবগঞ্জ প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে “সু-শিক্ষা, সু-নাগরিক, দেশ প্রেম, সৃষ্টির সেবা ও স্রষ্টার ইবাদত” শ্লোগানে প্রতিষ্ঠিত কুরআন, হাদিস ও জেনারেল শিক্ষার সমন্বয়নে পরিচালিত ইসলাহুল উম্মাহ মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মুফতি মুহাম্মাদ উরম ফারুক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ সোনাতলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভীর হাসান।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। ধর্মীয় শিক্ষা মানুষকে ইসলামী জ্ঞান অর্জনে সহায়তা করে, সমাজের সাধারণ মানুষকে ধর্মীয় রীতি নীতি ও বিধি বিধান সম্পর্কে সচেতন করে তোলে, এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় কাজ করবে বলে আশা করি, একটি মোমবাতি যেমন, হাজারো মোমবাতি জ্বালাতে পারে তেমনটি এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দেবে।”এতে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম।ইসলাহুল উম্মাহ মাদ্রাসার পরিচালক আবু হানিফ এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ সদর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হাকিম, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ওবাইদুর রহমান, মিজানুর রহমান, জাহেদুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, হাফেজ আনাস মাহমুদ, আতিকুর রহমান, মমতা বেগম, মুজাহিদ হাসান, মৌসুমী বেগম, মৌসুমী খাতুন, শামীমা আক্তার, রেশমা খাতুন, সোহানা আক্তার, রিতা আক্তার, শিউলী বেগম, নূসরাত জাহান, সায়িদা আফরিন, ঋতু খাতুন, সাংবাদিক খলিলুর রহমান, কামরুল হাসানসহ অত্র মাদ্রাসার ৫শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.