February 24, 2026, 2:53 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত

রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত

মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মোঃ আব্দুর রহমান (১৪)।

শুক্রবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে মোহনপুর উপজেলার ত্রিমোহনী থেকে কালিগন্জ রোডে তালুকদারপাড়া সাবেক মেম্বার আক্কাস আলীর বাড়ির সামনে এঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান উপজেলার ধুরইল ইউনিয়নের মাষ্টারপাড়া এলাকার রিপনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল যোগে রহমান ধুরইল বাজারে যাচ্ছিল। ধুরইল বাজার থেকে পানের খাঁচা লোড করে আসা একটি ট্রাক তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়।

এতে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় সে। ট্রাকটি ধুরইল বাজার পান ব্যবসায়ী সমিতির। যার নাম্বার ঢাকা মেট্রো: ট-১৬-৯২৩৪।

বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা.তৌহিদুল ইসলাম বলেন, ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। পুলিশ গিয়ে কিশোরের লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.