February 24, 2026, 12:10 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
দুর্গাপুরে ঋণে জর্জরিত দিনমজুরের আত্মহত্যা!

দুর্গাপুরে ঋণে জর্জরিত দিনমজুরের আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর দুর্গাপুর থেকে এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় দাদন ব্যবসায়ী ও বিভিন্ন এনজিও থেকে অনেক টাকা ঋণ নিয়েছিলেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) তার সাপ্তাহিক পাঁচ হাজার টাকার একটি কিস্তি পরিশোধ করার কথা ছিল। কিন্তু এর আগেই তার ঝুলন্ত মরদেহ মিললো।

পরিবার ও পুলিশের ধারণা, ঋণে জর্জরিত হয়ে ওই দিনমজুর আত্মহত্যা করেছেন। পুলিশ তার মরদেহ উদ্ধারের পর আইনি ব্যবস্থা নিয়েছে।

নিহত দিনমজুরের নাম রেন্টু পাইক (৫০)। তিনি দুর্গাপুর উপজেলার শ্যামপুর গ্রামের অধিবাসী। রেন্টু ওই গ্রামের ফয়েজ পাইকের ছেলে।

রাজশাহীর দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নয়ন হোসেন বলেন, ‘রেন্টু পাইক ঋণগ্রস্ত ছিলেন। মরদেহ উদ্ধারের সময় তার ঘর থেকে বিভিন্ন এনজিওর ১৮টি কিস্তির বই পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে তার কিস্তির টাকা পরিশোধের দিন ছিল। আর তার স্ত্রীও বাড়িতে ছিলেন না। এই সুযোগে মানসিক অবসাদগ্রস্ত হয়ে তিনি ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

আপাতত এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানান দুর্গাপুর থানা পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.