March 3, 2026, 11:08 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
গোদাগাড়ীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ২০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সাহেব আলীকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫ টার দিকে মাদারপুর ডিমভাঙ্গা এলাকার জনৈক বাবুর মুদির দোকানের সামনে রাস্তায় পাশ থেকে দুটি বস্তায় ২০০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে মাদারপুর গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে।

গোদাগাড়ী মডেল থানার (ওসি) কামরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে নাতে দুইটি বস্তায় ২০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সাহেব আলীকে গ্রেপ্তার করা হয়। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গোদাগাড়ীকে মাদক মুক্ত করার অঙ্কিকার নিয়ে ভবিষ্যতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.