March 3, 2026, 9:40 pm

News Headline :
গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা
রাজশাহীতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন

রাজশাহীতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় “২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে আজ শনিবার সকাল ১০ টায় কলেজের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ১০ টায় গণহত্যা দিবসের প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ, গণহত্যা দিবসের তাৎপর্য সম্পর্কিত আলোচনা সভা এবং শহীদদের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনায় দো’আ মাহফিল পরিচালনার মধ্যেমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা এবং প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান খান। সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা এবং উপস্থিত ছিলেন বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্মানিত সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা।

উক্ত অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি এবং বিএনসিসি, রোভার, রেঞ্জারের ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তা হিসেবে আলোচনা উপস্থাপন করেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণসহ শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব সরকার রাহ্নুমা আফরোজ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.