March 3, 2026, 10:11 pm

News Headline :
গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা
গোমস্তাপুর বাজারে অভিযান , ৪ ব্যবসায়ীর জরিমানা

গোমস্তাপুর বাজারে অভিযান , ৪ ব্যবসায়ীর জরিমানা

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে বাজারদর স্থিতিশীল রাখতে বাজারে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার রোজার ১ম দিনে রহনপুর স্টেশনবাজার এলাকায় বাজার মনিটরিং করা হয়।

এ নেতৃত্ব দেন উপজেলা  নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। এ সময় তার সাথে ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারসহ অন্যরা। এ সময় বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  ৪ জন ব্যবসায়িকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন জানান,এলাকায় বাজারদর স্থিতিশীল রাখতে প্রায়ই এ কার্যক্রম চালানো হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.