March 3, 2026, 10:00 pm

News Headline :
গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা
চারঘাটে অস্ত্র-গুলিসহ আটক ১

চারঘাটে অস্ত্র-গুলিসহ আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি গ্রামে অভিযান চালিয়ে পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ জান মাহমুদ (৫০) নামে এক অস্ত্র ব্যবসায়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। যদিও তিনি নিজেকে ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে পরিচয় দিতেন।রোববার (২৬ মার্চ) সকালে র‍্যাব এ অভিযান পরিচালনা করে।

জান মাহমুদ উপজেলার চামটা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।র‍্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিব দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সকালে র‌্যাব-৫ সদর দপ্তর কোম্পানির একটি অভিযানিক দল মৌগাছি গ্রামে অভিযান চালায়।এ সময় পিস্তল, দুটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলিসহ জান মাহমুদকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব-৫ এর সদর দপ্তরে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ অস্ত্র কেনাবেচার কথা স্বীকার করেছেন। দুপুরে তাকে চারঘাট থানায় সোপর্দ করা হয়েছে। তার নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.