March 3, 2026, 11:40 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
বাগমারায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ

বাগমারায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ৯ টায় আর্থিক অনুদানের চেক বিতরণ উপলক্ষে সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় ব্যক্তিদের সু-চিকিৎসার জন্য চেক তুলে দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাচেন আলী, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় ৩১ জনের সু-চিকিৎসায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের তহবিল হতে ১৭ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.