February 23, 2026, 10:24 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
বাংলাদেশে কয়জন টেস্ট দেখে?-সাকিবের প্রশ্ন

বাংলাদেশে কয়জন টেস্ট দেখে?-সাকিবের প্রশ্ন

স্পোটস ডেস্ক: অ্যান্টিগা টেস্টের পর সেন্ট লুসিয়াতেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নূন্যতম প্রতিদ্বন্দ্বীটা করতে পারেনি বাংলাদেশ।

এই ম্যাচের পর সাকিবের কাছে জানতে চাওয়া হলো, দলের ক্রিকেটাররা আসলে টেস্ট খেলতে কতটুকু মনোযোগী?

জবাবে তিনি বলেছেন, ‘খেলোয়াড়দের এখানে খুব বেশি দোষ দেওয়াটা ঠিক হবে না। শুধু খেলোয়াড়দেরই দোষ দিলে হবে না।

আমাদের দেশের সিস্টেমটাই কিন্তু এমন। আপনি কবে দেখছেন বাংলাদেশে ৩০ হাজার দর্শক টেস্ট ম্যাচ দেখছে বা ২৫ হাজার দর্শক মাঠে এসেছে টেস্ট দেখতে?’

কত কয়েকদিন ধরে নতুন করে আলোচনায় টেস্ট সংস্কৃতি। হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন সেটা নেই বাংলাদেশে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পরামর্শ অস্থির না হওয়ার। সাকিব অবশ্য বিশ্বাস করেন, টেস্ট সংস্কৃতি গড়ে তোলা সম্ভব।

এই অলরাউন্ডার বলেছেন, ‘টেস্ট সংস্কৃতি নেই বলে যে হবেও না, সেটাও কিন্তু নয়। এই জিনিসটা পরিবর্তন করাই আমাদের বড় দায়িত্ব। সবাই মিলে যদি একসঙ্গে পরিকল্পনা করে আগানো যায় তাহলেই হয়তো কিছু সম্ভব হবে। নইলে আসলে খুব বেশি দূর আগানো সম্ভব হবে না। কারণ আমাদের টেস্টের সংস্কৃতিই নেই। ’

বাংলাদেশের পরের টেস্ট ডিসেম্বরে ভারতের বিপক্ষে। মাঝের সময়টা কাজে লাগাবেন ব্যাটাররা, এমন বিশ্বাস থেকে সাকিব বলেছেন, ‘এই বিরতির মধ্যে যারা টেস্ট খেলতে আগ্রহী তারা হয়তো যার যার জায়গা থেকে উন্নতি করার চেষ্টা করবে। উন্নতি ছাড়া আর কোনো পথ নেই। ’

‘আমাদের এমন কোনো সেটআপও নেই যাদের আনলে আমরা টেস্টে ভালো করে ফেলব। যারা আছি বা বাইরে আর যে দুই–চারজন আছে, সবাই মিলে যদি একসঙ্গে পরিকল্পনা করে আগাতে পারি তাহলেই ভালো কিছু সম্ভব হবে। তা না হলে এতদিন ধরে যা হয়ে আসছে তা থেকে খুব বেশি একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

 

আই:না

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.