March 3, 2026, 11:47 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
অতিরিক্ত টোল আদায়ের দায়ে ইজারাদারকে জরিমানা

অতিরিক্ত টোল আদায়ের দায়ে ইজারাদারকে জরিমানা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ইজারাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) দুপুর পৌনে ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।

আদালত সুত্র জানায়, চলতি রমাজনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে এবং বাজার মনিটরিং করতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে উপজেলার আবাদপুকুর হাটে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় গরু-ছাগলের হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে হাট ইজারাদারের অংশিদার হেলাল উদ্দীন হেলু মন্ডলকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই বাজারে বেশি দামে ফল বিক্রির দায়ে ফলের দোকান মালিক নয়ন হোসেনকে ২০০ টাকা অর্থদন্ড করা হয়। অভিযানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.