March 3, 2026, 11:41 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
পুঠিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

পুঠিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে রুনা (২০) নামের এক কিশোরী প্রেমিকের বাড়িতে অনশন করছে।বুধবার (২৯ মার্চ) পুঠিয়ার সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। রুনা ও তার প্রেমিক জমসেদের বাড়ি একই গ্রামে। জমসেদ ওই গ্রামের আফসার সরদারের ছেলে। জমসেদের স্ত্রী ও এক ছেলে রয়েছে। প্রেমিকা রুনা ওই গ্রামের তাজু মোল্লার মেয়ে। রুনা আগে দুইবার বিয়ে হয়েছিল।রুনা জানান, দুই বছর ধরে তাদের সম্পর্ক হয়েছে। কয়েক দফা শারীরিক সম্পর্কও হয়েছে তাদের মধ্যে। গতকাল মঙ্গলবার তাদের দু’জনের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার প্রেমিক জমসেদ কথা রাখেনি। একারণে বুধবার তিনি দুপুর থেকে তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন। তিনি আসার পর জমসেদ ও তার পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।

এলাকার কাউন্সিলর আনছার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি ৯৯৯ তে এবং পুঠিয়া থানায় জানিয়েছেন তিনি।

পুঠিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মুন্সি আব্দুল বারী

বলেন, ওই কিশোরীর বাবাকে ফোনে জানানো হয়েছে তার মেয়েকে নিয়ে থানার আসতে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.