March 4, 2026, 12:55 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
চারঘাটে পুলিশের অভিযানে ৯ ডাকাত গ্রেপ্তার

চারঘাটে পুলিশের অভিযানে ৯ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ পুলিশ হেডকোয়ার্টাস ঢাকা এবং রেঞ্জ কার্যালয় ও রাজশাহীর বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী দিক নির্দেশনায় চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৮ মার্চ রাতে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।

জানা গেছে, গত ২৮-০৩-২০২৩ দিবাগত রাত্র‌ে চারঘাট থানার হলিদাগাছি রেলগেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে নাম্বারবিহীন একটি কালো পিকআপ কে সন্দেহ হয়। এসময় চারঘাট থানার এসআই মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ উক্ত পিকআপ তল্লাশি করেন।

তল্লাশি কারে উক্ত পিকআপ এর মধ্যে শুয়ে থাকা অবস্থায় ও গাড়ীর ড্রাইভারসহ ১) মোঃ রুবেল খান (৩০), পিতা-মৃত আরজু খান, সাং – বরআরিয়াব, ডাক- রূপসী,থানা- রুপগঞ্জ, ২) মোঃ সেলিম (২৪), পিতা- মোঃ সফুল উদ্দিন, সাং -ভারগাও, ডাক – খালপার চেঙ্গান বরাব, থানা -সোনারগাঁও, ৩) মোঃ ইব্রাহিম (৩৫), পিতা -মোঃ মালেক , সাং – সোনাকান্দি, ডাক -আতশ আলি , থানা- রায়পুরা , ৪) মোঃ জামাল (৩৪), পিতা -মৃত আইসিল্লা, সাং- কেউটালা,ডাক – মদনপুর, থানা-বন্দর, ৫) মোঃ রায়হান(২২), পিতা-মোঃ হারুন, সাং- বারদী, ডাক ও থানা – সোনারগাঁও, ৬) মোঃ খোকন (৩৫), পিতা- মৃত শাহজাহান, সাং -কান্দোপাড়া, ডাক ও থানা -সিদ্ধিরগঞ্জ ৭) মোঃ রনি (২৫), পিতা মোঃ হারুনুর রশিদ, সাং- মিজমিজি চৌধুরীপাড়া, থানা -সিদ্ধিরগঞ্জ , ৮) মোঃ জহুরুল ইসলাম (২২), পিতা- মৃত শহিদুল ইসলাম, সাং – টেলা পাড়া, ডাক- রূপসী, থানা- রূপগঞ্জ, সর্ব জেলা- নারায়ণগঞ্জ। ৯) মোঃ রায়হান রাহাত (৩২), পিতা মোঃ রিপন, সাং- কলাকান্দি, ডাক- হোমনা বাতাকান্দি, থানা- তিতাস, জেলা- কুমিল্লা গ্রেফতার করে।এসময় তাদের নিকট হতে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ সংক্রান্তে চারঘাট থানায় মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.