March 4, 2026, 1:16 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাবিতে বৃত্তি প্রদান অনুষ্ঠিত

রাবিতে বৃত্তি প্রদান অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রফেসর এ বি এম হোসেন-প্রফেসর শাহানারা হোসেন বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন রাবির মরহুম ইমেরিটাস অধ্যাপক এ বি এম হোসেন ও ইতিহাস বিভাগের মরহুম অধ্যাপক শাহানারা হোসেনের পুত্র ড. মুঈন মাহমুদ হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফজলুল হক, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক মো. আব্দুল ওয়াদুদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ইউনুস আহমদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে ড. মুঈন মাহমুদ হোসেন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মরহুম ইমেরিটাস অধ্যাপক এ বি এম হোসেন ও অধ্যাপক শাহানারা হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় অনুপ্রাণিত করা এই বৃত্তির অন্যতম উদ্দেশ্যে। মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার এই উদ্যোগ অন্যান্য শিক্ষাহিতৈষী ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানকেও মেধা লালনে এগিয়ে আসতে উৎসাহিত করবে।অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের মেধাবী শিক্ষার্থীদের প্রফেসর এ বি এম হোসেন-প্রফেসর শাহানারা হোসেন ফাউন্ডেশন বৃত্তি প্রদান করা হয়। এবার ২০২০ সালের স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অর্থনীতি বিভাগের সুমাইয়া সুলতানা, সানজিদা নওরীন ও কানিজ ফাতেমা; ইতিহাস বিভাগের মোসা. আদিলা আক্তার নীপা, বাদশা রহমান ও নিগার সুলতানা; ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. নূর হোসেন, তামজিদা সুলতানা ও আহসান উল্লাহ এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ফেরদৌসী আক্তার, চয়ন কুমার মন্ডল ও মো. আশরাফুল ইসলামকে এই বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.