March 4, 2026, 2:39 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
নওগাঁয় পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

নওগাঁয় পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় থানা পুলিশের বিরুদ্ধে নিরীহ এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩১ মার্চ) সকালে নওগাঁ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মারপিটের অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ভুক্তভোগী বদলগাছী উপজেলার ঢেকরা গ্রামের বাসিন্দা আব্দুস সালাম ও তার স্ত্রী ঝরনা বেগম।

তারা বলেন, জমির সীমানা নিয়ে প্রতিবেশী প্রভাবশালী সাবিনা  ইয়াসমিন  কামলা বেগমের সাথে দ্বন্দ্ব হয়। সেই ঘটনায় গত সোমবার বদলগাছী থানার ওসি আতিয়ার রহমানসহ কয়েক জন পুলিশ সদস্য এসে আব্দুস সালামকে বাড়ি থেকে ডেকে এনে প্রকাশ্যে গ্রামবাসীর সামনে চরথাপ্পর, লাথি ও কিল ঘুষি মেরে নির্মমভাবে নির্যাতন করে।

মারপিটের একপর্যায়ে সালামকে পুলিশের গাড়িতে তুলে হাজতে পাঠানোর ভয়ভীতি দেখানো হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত  ও দোষিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে সালামের পরিবারের অন্যান্য সদস্য স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিয়ার রহমান জানান, এক ভদ্র মহিলার লিখিত অভিযোগের বিষয়ে ওই গ্রামে যান তিনি।

সেখানে গিয়ে তাদের জমিজমা সংক্রান্ত বিষয়টি নিজেরাই মীমাংসা করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে মারধরের যে বিষয়টি তারা অভিযোগ করছে এটা সত্য না।

তবে সাবিনা ইয়াসমিন কামলা বেগমের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.