March 4, 2026, 2:33 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
বাগমারায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

বাগমারায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় শিকদারি-আত্রাই রোডের ছোট সাকোঁয়া নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম মিলন হোসেন (২০)। তিনি উপজেলার মাড়িয়া ইউনিয়নের ছোট সাকোঁয়া গ্রামের বাহাদুর রহমানের ছেলে।

শনিবার বেলা ১১ টার দিকে এই সংঘর্ষের স্থলেই মারা যান মিলন হোসেন। তবে ওই সময় ঘটনাস্থলে কেউ না থাকায় পালিয়ে যায় ট্রাকের ড্রাইভারসহ হেলপার।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার আগে শিকদারী বাজারের মাঝ দিয়ে দ্রুত গতিতে গাড়ি নিয়ে যান মিলন। সেসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয় এবং ট্রাকের নিচে পড়ে যান তিনি। সংঘর্ষের পর স্থানীয় লোকজন রাস্তা অবরোধ করে। রাস্তা অবরোধের ঘটনায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সংঘর্ষের পরপরই বাগমারা ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.