March 4, 2026, 12:48 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৫৩

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৫৩

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ও জেলা পুলিশের অভিযানে ৫৩ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।

নগর পুলিশ জানায়, রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ৪১ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে নগরীর বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ৯ জন, চন্দ্রিমা থানা ৫ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ৩ জন, পবা থানা ৮ জন, কাশিয়াডাঙ্গা থানা ৫ জন ও কর্ণহার থানা ২ জনকে আটক করে।

যার মধ্যে, ৩৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১২ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ২ জন, বাগমারা থানা ৩ জন, চারঘাট মডেল থানা ৩ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.