March 4, 2026, 2:14 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
কাউকে সস্তা রাজনীতি করতে দেব নাঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাউকে সস্তা রাজনীতি করতে দেব নাঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঘা প্রতিনিধিঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শাহরিয়ার আলম এমপি বলেছেন, সমস্যা হলে ধর্য্য ধারণ করুন। একে অন্যের পাশে দাঁড়ান। কোন সমস্যা হলে এনিয়ে কাউকে সস্তা রাজনীতি করতে দেব না। বিশ্বের যে কোন যুদ্ধ, বন্যা, জলচ্ছাস, মহামারি পরিস্থিতিতে শেখ হাসিনা একমাত্র নেতা তাৎক্ষনিক পাশে দাঁড়ান। তাই আজ শেখ হাসিনার নেতৃত্ব বিশে^র কাছে দেশ সুপরিচিতি পেয়েছে। তাঁর নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

শনিবার (১ এপ্রিল) সকাল ১১টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন উদ্বোধনী অনুষ্টানে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, মানুষকে বিপদে ফেলে, একটি দলের নেতা বিদেশে গাড়ি বাড়ি তৈরী করেছেন। বিদেশে বসে দেশের পরিস্থিতি না বুঝে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। এর জবাব দেশের মানুষের কাছে তাকে একদিন দিতে হবে। ৭১ সালে দেশের জন্য মানুষ প্রাণ দিয়েছে। কিন্তু এখন ওই দলের নেতার কথায় কেউ আত্নহুতি দিবেনা।

তিনি বলেন, এক ব্যক্তির জন্য ৪০ জন মানুষের সই নিয়ে ১ পয়েন্ট ২ বিলিয়ন ডলার দিয়ে পক্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন। যার বাংলাদেশী ১৩ কোটি ২০ লাখ টাকা। তাদের মধ্যে ২১ জন অবসরপ্রাপ্ত, অনেকে রয়েছে ভোটে ফেল করা, সমাজচ্যুত, অনেকে বিতর্কিত, এদের মধ্যে ১০-১৫ জন ৫ বছরে কয়েবার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন। আপনাদের ক্ষুদ্র নেতা হিসাবে ওই বেঠকে থাকার সুভাগ্য হয়েছিল। সাহস থাকলে শেখ হাসিনাকে অভিযোগ দেন।

আয়োজিত উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার। সহকারি শিক্ষক ছানাউর রহমান বিদ্যুতের পরিচালনা বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনজারুল ইসলাম, প্রধান শিক্ষক আনজুমান সুলতানা, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, আড়ানী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, শিক্ষার্থী শামিম আলী।

উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, প্রকৌশলী নুরুল ইসলাম, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, ওসি খায়রুল ইসলাম,মাসুদ রানা তিলু, ফাতেমা মাসুদ লতা, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদেক কবির, জেলা পরিষদের সাবেক সদস্য জয়জয়ন্তী সরকার মালতি প্রমুখ।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাঁচপাড়া-রুস্তমপুর সড়কের উদ্বোধন করেন। এছাড়া তিনি আড়ানী ইউনিয়নের ৪ নম্বর হরিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম ওয়াছেদ আলীর কবর জিয়ারত করেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.