March 4, 2026, 4:37 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
নাটোরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১

নাটোরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১

নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আব্দুর রহমান (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে নারীসহ আরও দুইজন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ছোট কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান একই গ্রামের মৃত লোকমান ফকিরের ছেলে।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, কৃষক আব্দুর রহমানের সাথে ফসলী জমি নিয়ে তার মামাতো ভাই আব্দুল করিমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে রোববার সন্ধ্যায় আব্দুল করিম লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসহ কয়েকজন সহযোগী নিয়ে হঠাৎ করেই আব্দুর রহমানের বাড়িতে গিয়ে তাদের উপর হামলা চালায়।

এসময় হামলাকারীদের লাঠি ও হাসুয়ার আঘাতে আব্দুর রহমান, তার ভাই শহীদুল ইসলাম ও বোন সবিরন বেগম গুরুতর আহত হন। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে এলাকাবাসি আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত ২টার দিকে আব্দুর রহমান মারা যান।

এ ঘটনায় নিহতের বড়ভাই সলেমান আলী বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.