March 4, 2026, 4:39 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
বাঘায় আম বাগান কেটে পুকুর খনন

বাঘায় আম বাগান কেটে পুকুর খনন

বাঘা প্রতিনিধি:রাজশাহীর বাঘায় আমবাগান ও ফসলি জমিতে চলছে পুকুর খনন। গত কয়েক দিন থেকে বাজুবাঘা বিলে ভেকু দিয়ে পুকুর খনন করা হচ্ছে। পুকুর খনন বন্ধের দাবিতে বাজুবাঘা নতুনপাড়া গ্রামের রেজাউল করিম রেজা বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।

জানা গেছে, চক নারায়নপুর গ্রামের দুই ভাই স্বপন কুমার সরকার ও বিশ্বজিত কুমার সরকার মিলে তাদের ৬ বিঘা জমির আমবাগান কেটে পুকুর খনন করছেন। কৃষি জমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে ভূমি আইন অপেক্ষা করে খনন করা হচ্ছে পুকুর। ফলে কমে যাচ্ছে ফসলি জমির পরিমাণ।

উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী বলেন, উপজেলার বিভিন্ন প্রান্তে চলছে পুকুর খনন। এই পুকুর খননের মাটি যাচ্ছে বিভিন্ন জায়গায়। এই মাটি পাকা রাস্তায় পড়ে শুকিয়ে ধুলাতে পরিণত হচ্ছে। এতে দূষিত হচ্ছে পরিবেশ। এ বিষয়ে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত দেওয়া হয়েছে।

বাজুবাঘা নতুনপাড়া গ্রামের রেজাউল করিম রেজা বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পুকুর খনন বন্ধের বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, খবর পেলেই পুকুর খননের বিষয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.