March 4, 2026, 2:37 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
বাঘায় চা ২ টাকা ও পান ৩ টাকায় বিক্রি করে চলে আলমাজের সংসার

বাঘায় চা ২ টাকা ও পান ৩ টাকায় বিক্রি করে চলে আলমাজের সংসার

বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় চা ২ টাকা ও পান ৩ টাকায় বিক্রি করে চলে আলমাজ আলী প্রামানিকের ৪ সদস্যের সংসার। দীর্ঘ ২৩ বছর যাবত তিনি আড়ানী পৌরসভার ২ নম্বর গোচর ওয়ার্ডের মোড়ে চা ও পানের দোকান দিয়ে ব্যবসা করে আসছেন। আলমাজ আলী প্রামানিক গোচর গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

আড়ানী রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের সহকাররি শিক্ষক ও গোচর গ্রামের বাসিন্দা মজবুল হোসেন লাল্টু বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে অবিশ্বাস্য

হলেও সত্যি আলমাজ এখনো এক কাপ চা ২ টাকা এবং এক খিলি পান ৩ টাকায় বিক্রি করছেন।

এ বিষয়ে আলমাজ আলী জানান, ২০০০ সালে চা ও পান বিক্রির ব্যবসা শুরু করেছি। ওই সময় ৫০ পয়সায় এক কাপ চা ও একই দামে পানের খিলি বিক্রি করতাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির হলে ১৯৯৫ সালে তা বাড়িয়ে চা ও পান ২ টাকায় বিক্রি করি। এভাবে ২০১৫ সাল পর্যন্ত চলে। পরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

আরো বাড়ার কারনে ২০১৬ সাল থেকে চা ২ টাকা ও পানের খিলি ৩ টাকায় বিক্রি শুরু করেছি।

পৈতৃক সূত্রে পাওয়া ১০ কাঠা ফসলী জমি আর ১০ কাঠা বাড়ির ভিটা পেয়েছি। এ ব্যবসা দিয়ে ৪ সন্তানের পরিবার নিয়ে ভালভাবে খেয়ে-পরে চলে যাচ্ছে। বেঁচে থাকা পর্যন্ত দাম বাড়ানোর আর ইচ্ছা নেই।

এ ব্যবসা করে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। দুই ছেলের মধ্যে বড় ছেলে ইংরেজি অনার্স মাষ্টার্স শেষ করে একটি বেসরকারি কম্পানিতে চাকরি করছেন। ছোট ছেলে অনার্স পড়ছেন। ২৩ বছর ধরে এ ব্যবসা করছে। বিকাল হলে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে।

ইফতারের পর বেশি ভিড় হয়। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন প্রায় ২৫০-৩০০ কাপ চা ও পান বিক্রি হয়। আড়ানী পৌরসভার ২ নম্বর গোচর ওয়ার্ডের কাউন্সিলর নওশাদ আলী জানান, আলমাজের দোকানের চা অন্য দোকানের চেয়ে স্বাদে-গুণে কোনো অংশেই কম নয়। তার ২ টাকার চায়ের খবর অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। অনেকে দূর-দূরান্ত থেকে তার দোকানে চা ও পান খেতে আসেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.