March 4, 2026, 4:37 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীতে যুবকের মরদেহ উদ্ধার

রাজশাহীতে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বেলপুকুর থানার ভোড়ুয়া পাড়া এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন, বেলপুকুর থানার ওসি রুহুল আমিন।

জানা গেছে, পুঠিয়া উপজেলার বেলপুকুর থানা ভোড়ুয়াপাড়া এলাকায় ব্রিজের নিচে শুক্রবার বেলা সাড়ে ১০ টার দিকে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানিয়রা থানা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে দ্রুত বেলপুকুর থানার অফিসার ইনচার্জ(ওসি)রুহুল আমিনসহ পুলিশের টিম ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তবে এলাকার কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি। আরএমপি বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি)রুহুল আমিন জানান, ভোড়ুয়াপাড়া এলাকায় ব্রিজের নিচে অজ্ঞাত যুুবকের একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। লাশটি উদ্ধার করে রামেক হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.