February 23, 2026, 10:22 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
ঈদে ভক্তদের নতুন গান উপহার দিলাম: হিরো আলম

ঈদে ভক্তদের নতুন গান উপহার দিলাম: হিরো আলম

বিনোদন ডেস্ক: বগুড়ার যুবক আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা, গান নিয়ে আসেন নিজের মতো করে। একের পর এক চমক দিয়ে কয়েক দিন পরপরই তার নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন। যা কিনা ঘণ্টা পেরোতেই লাখ লাখ ভিউ হচ্ছে।

সময়টা এখন অনলাইনে ভাইরাল হওয়ার। আর তাই তো দেশ কিংবা বিদেশ যেখানেই হোক না কেন নেটদুনিয়ায় তা ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। এই সময়টাতে এসে জনপ্রিয়তার তুঙ্গে আছেন হিরো আলম। এর আগে তিনি একের পর এক চমক দিয়েছেন ভাইরাল গান নিজের কণ্ঠে গেয়ে।

এবার তিনি হাজির হয়েছেন ঈদুল আজহায় বর্তমান সময়ের মডেল রিয়া মনিকে নিয়ে। ‘জানি তুই শুধু আমার’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন।

প্রকাশিত এই গান প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘দর্শক নতুন গানের অনুরোধ করছেন। আমি চেষ্টা করলাম অনুরোধ রাখার। তাই ঈদুল আজহাকে কেন্দ্র করে ভক্তদের নতুন গান উপহার দিলাম। এই গানের মাধ্যমে এখন নতুন লুকে আমাকে দেখা যাবে। তবে অনেকেই আমার গান নিয়ে নানা রকম মন্তব্য করে থাকে।’

তিনি আরও বলেন, ‘তাতে আমার কিছু যায় আসে না। গানগুলো একটু ব্যতিক্রম, গাইতে কিছুটা কষ্ট হয়। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না তবুও কষ্ট করে গানগুলো গেয়েছি। খুব পরিশ্রম করে গানটা আমি করেছি। আশা করছি অন্যান্য গানের মতো এই গানটাও ভাইরাল হবে।’

শনিবার (৯ জুলাই) হিরো আলম গানটি ইউটিউবে প্রকাশ করেছেন। এক দিন না পার হতেই গানটির হাজার হাজার ভিউ হয়েছে। যা এখন ভাইরাল হওয়ার পথে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.