March 4, 2026, 6:11 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীতে পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক

রাজশাহীতে পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর কাটাখালী থানার নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়িকে আটক করা হয়েছে। আরএমপির কাটাখালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, নগরীর কাটাখালী থানার মিরকামারী গ্রামের মৃত আ: বারীর ছেলে কালাম (৩২), একই থানার নওদাপাড়ার সবুর আলীর ছেলে সাজ্জাদ হোসেন (২৮), বাবর আলীর ছেলে রানা (৩০), রুস্তম আলীর ছেলে রিপন (৩৫), উজির আলীর ছেলে রাজা ইসলাম (২৬), মৃত ফকির উদ্দিনের ছেলে মকবুল (৪৭), সাহাপুর পূর্বপাড়ার মৃত হাসেম মন্ডলের ছেলে স্বপন (৪৫) ও কাকাইলকাটি গ্রামের মৃত তসলেম আলীর ছেলে রবিউল (৩৭)।

নগর পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে  ৮ টার দিকে উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার একরামুল হক, পিপিএম’র নেতৃত্বে কাটাখালী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, এসআই আজাহারুল ইসলাম, এসআই মো: নূর মোহাম্মদ ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানাধীন নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করেন। আটকের পর তাদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.