March 4, 2026, 6:07 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাবি ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু

রাবি ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চলবে।রোববার (৯ এপ্রিল) দুপুরে রাবি আইসিটি সেন্টারের পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক এ তথ্য জানান। তিনি বলেন, আজ রোববার দুপুর ১২টা থেকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।কোটাসহ তিন ইউনিটে ২ লাখ ৩৪ হাজার ১৫১ জন ভর্তিচ্ছু চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

তারা অনলাইনে ‘বি’ ইউনিটের জন্য ১ হাজার ১০০ টাকা এবং ‘এ’ ও ‘সি’ ইউনিটের জন্য ১ হাজার ৩২০ টাকা পরিশোধ করে এ কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।এ প্রক্রিয়া ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে। প্রথম দফায় আবেদন পূর্ণ না হলে পরবর্তী আরও তিনটি ধাপে আবেদন প্রক্রিয়া চলবে। আর দ্বিতীয় দফায় ১৭ থেকে ১৯ এপ্রিল, তৃতীয় দফায় ২৬ থেকে ২৯ এপ্রিল এবং চতুর্থ দফায় ১ ও ২ মে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এছাড়া চলতি বছর ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ২৯ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মে, এ ইউনিট ৩০ মে এবং বি ইউনিট ৩১ মে অনুষ্ঠিত হবে। প্রতিদিন এক ঘণ্টা সময়সীমার এই পরীক্ষা চলবে চার শিফটে। ভর্তি পরীক্ষায় ৮০টি বহু নির্বাচনী প্রশ্নের মান ১০০। আর প্রতি ৪ ভুল প্রশ্নের জন্য ১ নম্বর কাটা যাবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.