March 4, 2026, 4:39 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীতে ৩৮ ডিগ্রী ছাড়ালো তাপমাত্রা

রাজশাহীতে ৩৮ ডিগ্রী ছাড়ালো তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রভাবে আরও বেড়েছে তাপমাত্রা। রোববার বিকেল ৩টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দমমিক ১ ডিগ্রী সেলসিয়ায়। যা শনিবার ছিল ৩৮ ডিগ্রী সেলসিয়ায়। এর আগের দিন শুক্রবার এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। রোববার রাজশাহীতে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী অঞ্চলে মৃদু তাপপ্রবাহ আরও কয়েক দিন থাকতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে।

তিনি বলেন, গত বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর পর টানা তিন দিন ধরে তাপমাত্রা বাড়ছে। শুক্রবার ৩৭ দশমিক ৫ এবং শনিবার ৩৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবদুস সালাম বলেন, রোববার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ ডিগ্রী সেলসিয়াস। এর আগেন দিন শনিবার ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। এর আগের দিন গত শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ এবং গত বৃহস্পতিবার ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.