March 4, 2026, 7:57 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
মান্দায় পোড়ানো হলো ৬’শ মিটার রিংজাল

মান্দায় পোড়ানো হলো ৬’শ মিটার রিংজাল

মান্দা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পুড়িয়ে দেওয়া হয়েছে অন্তত ৬’শ মিটার নিষিদ্ধ রিংজাল। আজ রোববার দুপুরে আত্রাই নদীর ফেরিঘাট এলাকা থেকে রিংজালগুলো আটক করে উপজেলা মৎস্য অফিস।

এ প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপংকর পাল জানান, আত্রাই নদীর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬’শ মিটার নিষিদ্ধ রিংজাল আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সীর উপস্থিতিতে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মৎস্য কর্মকর্তা দিপংকর পাল আরও বলেন, রিংজাল মাছের জন্য একটি ক্ষতিকারক জাল। নিষিদ্ধ এ জাল ব্যবহারে পানির ছোট-বড় সবধরণের মাছ ধরা পড়ে।

এর ফলে আগামিতে মাছের উৎপাদন বহুলাংশে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের নিষিদ্ধ জাল ধ্বংস করতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে।

এ সময় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তাসফিয়াহ তাবাসসুম ও মৎস্য অফিসের কর্মচরীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.