March 4, 2026, 7:42 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রাজশাহীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীর সিটি হাটের পাশে গমের ক্ষেত থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে নগরীর শাহমুখদুম থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে তার নাম, পরিচয় পাওয়া যায়নি। কিভাবে এই নারীর মৃত্যু হতে পারে পুলিশ সেটি সনাক্ত করতে পারেনি।

নগরীর শাহমুখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান, খবর পেয়ে বিকেল সাড়ে তিনটার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে প্রাথমিক সরতহাল তৈরি করে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। নাম পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে। তিনি আরো জানান, মৃত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। তার শরীরে কোথায় আঘাতের চিহ্ন বা অন্য কিছু পাওয়া যায়নি। তবে পোষ্টমর্টেম রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে। তিনি বলেন এব্যাপারে শাহমখদুম থানায় একটি  ইউডি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.