March 4, 2026, 9:18 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
পোরশায় কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

পোরশায় কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

পোরশা প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসাবে ঢাকা নিজ বাস ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের সহায়তার নিমিত্তে ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২০২৪ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামুল্যে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্পসারন দপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার। এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, আওয়ামী লীগ সেক্রেটারী মোফাজ্জল হোসেন, নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এবারে উপজেলার ১ হাজার ৯৩৫জন কৃষককে প্রত্যেকে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.