March 4, 2026, 10:36 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
শিবগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

শিবগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আট বছর আগের একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরো ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মর্দানা তেতুলিয়াা গ্রামের ইসমাইল হোসেন, চকপাড়াার মোহাম্মদ শহীদ, তসিকুল ইসলাম ও ঘুনপাড়ার মুকুল।

অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৫ সালের ১৫ আগস্ট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আসামিরা রবিউল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ওইদিন রাতে নিহতের বাবা নজরুল ইসলাম বাদি হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মাসুদ রানা দশজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য প্রামাণ শেষে আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার অপর আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.