March 4, 2026, 11:58 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাসিক মেয়রের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময়

রাসিক মেয়রের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মতবিনিময় করেছেন রাজশাহীর সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

শনিবার দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাসিক মেয়র রাজশাহীবাসীর কর্মসংস্থানের বিষয়ে আলোচনা ও  বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এ সময় “আলো ঝলমলে, সুসজ্জিত ও নান্দনিক শহরের স্বপ্নদ্রোষ্টা কে অনিন্দ্য, অনন্য, অনাবদ্য দৃঢ়তা যার দৃষ্টান্ত” শ্লোগানটি উৎসর্গ করে গ্রীন প্লাজা রিয়েল এষ্টেট কোম্পানীর সৌজন্যে ক্রেষ্ট প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাসুদুর রহমান রিংকু, এফবিসিসিআই এর পরিচালক মোঃ শামসুজ্জামান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান (আসাদ), রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র  সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, পরিচালকবৃন্দ মোঃ ফরিদ উদ্দিন, মোঃ শাহাদাৎ হোসেন, তৌরিদ আল মাসুদ, মোঃ সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, এ,বি,এম হাবিবুল্লাহ ডলার, হারুন উর রশীদ, মোঃ আব্দুল গাফফার, মোঃ আসাদুজ্জামান রবি, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মতিউল হক ও এস,এম আইয়ুব। আরও উপস্থিত ছিলেন রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রোজেটি নাজনীন এবং রাজশাহীর সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.