March 4, 2026, 12:56 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীতে ফেন্সিডিলসহ আটক ১

রাজশাহীতে ফেন্সিডিলসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর কাটাখালি এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। আটক মাদক ব্যবসায়ীর নাম ফজল হোসেন (২০)। তিনি নাটোর গুরুদাসপুর এলাকার আনসার আলীর ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার রাতে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চারঘাট থেকে অটোরিকশা যোগে মাদক ব্যবসায়ী ফেন্সিডিল নিয়ে রাজশাহী নগরীর দিকে আসছে।

এমন সংবাদে র‌্যাব নগরীর কাটাখালী থানার চৌমহনী বাজারে অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসাবে সজলকে আটক করে র‌্যাব। পরে তার কাছে তল্লাশী চালিয়ে ২৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার ও একটি অটোরিকশা জব্দ করা হয়। সজলকে গ্রেফতার করে। আটক সজলের বিরুদ্ধে নগরীর কাটাখালী থানায় মাদক আইনে মামলার দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.