March 4, 2026, 12:56 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

রোববার দিবাগত রাত তিনটার দিকে মহানগীর বালিয়াপকুর এলাকার ফিরোজ আহমেদ এর মালিকানাধীন বাড়ি সায়েরা ভিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলো ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার চাড়াতা বিশ্রামপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে মামুন অর রশিদ (২৭)।

এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) রাজশাহী বিভাগীয় অফিস জানান, কিছুদিন যাবত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির সক্রিয় সদস্যরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, হত্যাসহ দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে অনলাইন ও সাইবার স্পেসের মাধ্যমে উগ্রবাদী, জননিরাপত্তা বিঘ্ন করার জনমতে ত্রাস ও আতংক সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষন, পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহনের জন্য নিয়মিতভাবে গোপনে একত্রিত হয়ে এবং রাজশাহী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হিজবুত তাহরির এর পক্ষে রাষ্ট্রবিরোধী বক্তব্য সম্বলিত পোস্টারিং করছে বলে তথ্য পাই।সেই তথ্যের ভিত্তিতে এন্টি টেররিজম ইউনিটের রাজশাহী বিভাগীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় অভিযান চালিয়ে মামুন অর রশিদকে গ্রেপ্তার করে।

এই সময় সেখান থেকে আরো ৬-৭ জন সহযোগী দ্রুত পালিয়ে যায়। ওই বাড়ী থেকে সংগঠনের কাজে ব্যবহৃত প্রিন্টারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

এই বিষয়ে বোয়ালিয়া মডেল থানাও ৭ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধো মামলা দায়ের করা হয়েছে বলে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক (ওসি) আফজাল হোসেন তা নিশ্চিত করেন ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.