March 4, 2026, 12:56 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
গোদাগাড়ীতে ঐতিহ্যবাহী চরক পূজা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে ঐতিহ্যবাহী চরক পূজা অনুষ্ঠিত

গোদাগাড়ী: রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় প্রায় ৪০০ বছরের ঐতিহ্য নিয়ে এবারের চৈত্র্য সংক্রান্তি তিথীতে পূজা অর্চনার মধ্যে দিয়ে ভক্তদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো উপজেলার ৩ নং পাকড়ী ইউনিয়ন এর ঝাল পুকুর মন্দির কমিটির আয়োজনে ঐতিহ্যবাহী চরক মেলা অনুষ্ঠিত হয়েছে।

হাজার হাজার নর নারী ভক্তদের উপস্থিতিতে এবারের চরক পূজায় পুজারী বলেন, মা শীতলা ও বুড়ি মাতাকে সন্তোষ্ট করতে মূলত চরক পূজা করা হয়। আমার পিঠে বরশী গেঁথে চরকের মাধ্যমে চরকি ঘুরিয়ে সকল সাম্প্রদায়িক-অধর্মের বিনাশ, অসত্যকে বিতারিত করে শান্তির সনাতনী বার্তা প্রতিষ্ঠিত করাই হচ্ছে চরক পূজার পবিত্র মাহাত্ব্য। ঝাল পুকুর মন্দির কমিটির সভাপতি গণেশ মাহাতো জানান, আমাদের এই চড়ক পূজা যুগ যুগ ধরে আনুমানিক ৪০০ শত বছর থেকে গড়া উঠা ধর্মীয় ঐতিহ্যের প্রতিক হচ্ছে এই চরক মেলা।

মূলত স্থানীয় ভক্তদের আর্থিক অনুদানে এই পূজা অর্চনা অনুষ্ঠিত হয়ে আসছে। সরকারী অনুদান পেলে আমরা আরোও বৃহৎ পরিষরে চরক পূজা করতে পারবো। চরক পূজাকে কেন্দ্র করে নানা ধরনের দোকান পাট বসে যা মেলায় রুপান্তর হয়। এছাড়া অনেকে মনোবাসনা ও ভক্তি সহকারে মা শীতলা ও বুড়ি মাতার কাছে মানত করে ফল পায়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.