March 4, 2026, 12:56 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
অসহায়দের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

অসহায়দের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি: বগুড়ার বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর বগুড়ার পক্ষ থেকে পাবনার ঈশ্বরদীতে ২০০ জন গরীব, অসহায়, এতিম ও দুস্থ মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল দশটায় উপজেলা সদরের সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ সব বিতরণ করেন ঈশ্বরদী মিলিটারি ফার্মের লেঃ কর্নেল মোহাম্মদ রেজাউল করিম পিএসসি (অধিনায়ক)।

বগুড়া সেনানিবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধানের নির্দেশে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ঈশ্বরদী উপজেলায় গরীব, অসহায়, এতিম ও দুস্থ মানুষের ঈদ উপহার হিসেবে চাউল, ডাল, সেমাই, চিনি, তেল ও তরল দুধ বিতরণ করা হয়েছে।বিতরণ অনুষ্ঠানে ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, কাউন্সিলর মনিরুল ইসলাম সাবু, ওয়াকিল আলম ও নারী কাউন্সিলর ফরিদা ইয়াসমিন সহ ঈশ্বরদী মিলিটারি ফার্মের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে সমন্বয় করেন ঈশ্বরদী মিলিটারী ফার্মের মেজর মঈনুল ইসলাম। এদিকে সেনাবাহিনীর কাছ থেকে ঈদের আগে খাদ্য সামগ্রী পেয়ে এলাকার সাধারণ মানুষেরা আনন্দ প্রকাশ করেন বলে বিজ্ঞপ্তিকে উল্লেখ করে।

 

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.