March 4, 2026, 2:14 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
লালপুরে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

লালপুরে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে অনাবৃষ্টি ও দাবদাহ হতে মুক্তি পেতে তাওবায় সালাত ইস্তিস্কার নামাজের আয়োজন করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে লালপুর বাজার মসজিদের আয়োজনে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজের ইমামতি ও খুতবা পাঠ করেন রওজাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার মুহতামিম জিয়াউর রহমান।

মোনাজাত পরিচালনা করেন লালপুর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি সাজ্জাদুর রহমান। এ সময় বক্তব্য রাখেন সালেহা বেগম মহিলা কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আরিফুল ইসলাম।। এর আগে  দীর্ঘ দাবদাহের কারণে মহান আল্লাহর রহমতের বৃষ্টি কামনায় এলাকায় মাইকিং করে ইস্তিস্কার নামাজের ঘোষণা দেওয়া হয়।

সাধারণ মানুষের পাশাপাশি কৃষক, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজে অংশ নেন। নামাজে মুসল্লীরা মোনাজাতের মাধ্যমে অনাবৃষ্টি দূর করে জমিনকে শীতল করার প্রার্থনা জানান।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.