March 4, 2026, 3:43 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
সুবিধা বঞ্চিত শিশুর মাঝে লফস’র ঈদ উপহার প্রদান

সুবিধা বঞ্চিত শিশুর মাঝে লফস’র ঈদ উপহার প্রদান

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি উন্নয়ন ও মানবধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আজ বৃহস্পতিবার ঈদুল ফিতর উপলক্ষ্যে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বিএনএফ শিশু শিক্ষা ও মেধাবৃত্তি কর্মসূচির উপকারভোগী প্রায় শতাধিক সুবিধা বঞ্চিত শিশুর মাঝে শিক্ষা উপকরণ ও সেমাই বিতরণ করা হয়।

বিতরণকালে সংস্থার নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন, প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম অফিসার মেহেদি হাসান, অফিস সহকারী টুম্পা পাল সহ উপকারভোগী শতাধিক শিশু উপস্থিত ছিলেন। সংস্থার নির্বাহী পরিচালক বলেন, ঈদ উপলক্ষ্যে সুবিধা বঞ্চিত শিশুদের হাতে অল্প কিছু তুলে দিতে পেরে ভালো লাগছে। তিনি অসহায় দরিদ্র জনগোষ্ঠির জন্য নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.